ঢাকাSaturday , 17 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি সদরে সরকারি সম্পত্তি উদ্ধার করে স্থায়ী হাট বাজারের নির্মাণের দাবিতে গণসমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 September 2022, 22:03

সমীর রায়, আশাশুনি : আশাশুনি সদরে পানি উন্নয়ন বোর্ডের দখলে থাকা সরকারি খাস সম্পত্তি উদ্ধার করে স্থায়ী হাট বাজার নির্মাণের দাবীতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে আশাশুনি সদরের তিন রাস্তার মোড়ে আশাশুনিবাসীর আয়োজনে হাট বাজার ব্যবস্থাপনা কমিটি ও বাজার বনিক সমিতির সার্বিক ব্যবস্থাপনায় এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন বাজার সংলগ্ন সরকারি পতিত খাস সম্পত্তি হাট বাজার হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। উক্ত জায়গা ছাড়া হাট বাজারের জন্য উপযুক্ত কোন জায়গা নেই। যেখানে কাঁচা বাজার বসে থাকে। এখানে জেলা পরিষদের ৫৬ শতক, গুতিয়াখালী নদীর ১.১০ একর, সরকারি খাস সম্পত্তি ১.০০ একর ও পানি উন্নয়ন বোর্ডের ৩.২ একর জমি রয়েছে। তাছাড়া অতিরিক্ত জমিসহ প্রায় ৭.০০ একর জমি ওয়াপদা কর্তৃপক্ষ দখল করে রেখেছে। এলাকাবাসীর দাবী পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তাদের বৈধ ৩.২ একর জমি দখলে রাখুক। বাকী জমি ছেড়ে দিলে সেখানে হাটাবাাজর সহ নানা জরুরী কাজে ব্যবহার করা যাবে। উক্ত পতিত সরকারি জমি হাট বাজারের জন্য বন্দোবস্ত পেতে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।

তাছাড়া পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তা এখানে থেকে অফিস পরিচালনা করেন না। দায়িত্ব প্রাপ্ত এস ও থাকেন সাতক্ষীরা সদরে। ১ নং খাস খতিয়ানের সরকারি সম্পত্তি দখল করে সীমানা প্রাচীর দিয়ে হাট বসাতে না দিয়ে তারা শুধু জনগণের হয়রানি করে যাচ্ছেন।
জনগন যাতে নিরাপদে হাট বাজার করতে পারে সেজন্য পানি উন্নয়ন বোর্ডের অবৈধ দখলে থাকা ১ নং খাস খতিয়ানের সরকারি জমি উদ্ধার করে স্থায়ী হাট বাজার নির্মাণ করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।

গণ সমাবেশে সভাপতিত্ব করেন হাট বাজার ব্যবস্থাপনার কমিটির সভাপতি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন। উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদুল ইসলামের পরিচালনায় গনসমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মহিতুর রহমান, উপজেলা জাতীয় পার্টির ইয়াহিয়া ইকবাল, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নাগরিক সমাজের সহ সভাপতি জিএম মুজিবর রহমান, আওয়ামীলীগ নেতা বদিরুজ্জামান মন্টু, বাজার বনিক সমিতির উপদেষ্টা বিল্লাল হোসাইন, উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, সেক্রেটারী মতিলাল সরকার, আইন বিষয়ক সম্পাদক এম এম সাহেব আলী, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজে, শাহিনুর আলম শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস,এম সাহেব আলী, মহিলা ইউপি সদস্য মারুফা খাতুন, আশাশুনি বনিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকন, সেক্রেটারী জাহিদুল ইসলাম বাবু, হিসাব রক্ষক জাবিউল্লাহ সাদিক প্সরমুখ।
গত সমাবেশে দলমত নির্বিশেষে আশাশুনির গন্যমাণ্য ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, জন প্রতিনিধি ও আশাশুনি প্রেস ক্লাব ও রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্ধ, হাট বাজার ব্যবস্থাপনা কমিটি সহ বনিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *