ঢাকাSaturday , 16 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির গোয়ালডাঙ্গায় লাঠিখেলা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 July 2022, 22:06

বড়দল প্রতিনিধি : পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আশাশুনির গোয়ালডাঙ্গায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জুলাই) বিকালে উজির আলী স্মৃতি যুবসংঘের আয়োজনে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা ফুটবল খেলা মাঠে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন আব্দুস ছামাদ সরদার ও গফুর সরদার, মহব্বত সরদার ও মিজানুর সরদার এবং আশাশুনি সদরের আরিফুল ইসলামের একটি দল।

হাজার হাজার নারী-পুরুষের উপচে পড়া ভীড়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলায় খেলোয়াড়রা কলস মাথায় রেখে তিন গুটি, হাড়িভাঙ্গা ও রশি টানা খেলা প্রদর্শন করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আব্দুল আজিজ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়দল ইউপির চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।

এ সময় উপস্থিত ছিলেন মৌ-সম্রাট মুক্তিযোদ্ধা মুনতাজ মাস্টার, শামসুর রহমান সরদার, সংরক্ষিত আসনের মহিলা সদস্য হাফিজা খাতুন তমা, সমাজ সেবক আল মাহমুদ টিক্কা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *