ঢাকাSunday , 27 June 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলায় এক সপ্তাহে ৫৪ করোনা রোগীর মৃত্যু: ঢিলেঢালা লকডাউন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 June 2021, 22:23

নিজস্ব প্রতিনিধি: করোনায় সাতক্ষীরায় এক সপ্তাহে ৫৫ জনের মৃত্যু হয়েছে। সক্রমনের রশি টেনে ধরতে চলমান ৪ সপ্তাহের লকডাউনেও থামছে না মৃত্যুর হার। স্থানীয় সরকারি হাসপাতালসহ বেসরকারি চিকিৎসা কেন্দ্রের কোথাও নতুন করে করোনা রোগী রাখার ঠাঁই নেই। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গ নিয়ে আরও ৫ নারীসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে গত এক সপ্তাহে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৫ জন করোনা আক্রন্ত (পজেটিভ ও উপসর্গ) রোগীর মৃত্যু হলো। সদর হাসপাতালের করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাক্তার জয়ন্ত কুমার ঘোষ জানান, এক সপ্তাহে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪ জন এবং উপসর্গে ৫১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২১ জুন ৪ জন, ২২ জুন ৯ জন, ২৩ জুন ৮ জন, ২৪ জুন ৯ জন, ২৫ জুন ৮ জন, ২৬ জুন ৯ জন এবং আজ ২৭ জুন ৮ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৪ জন। আক্রান্তের হার ৩২.৭২ ভাগ। মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ২৬৭ জন, এরমধ্যে পজিটিভ ২৭ জন। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও কয়েকটি ক্লিনিকে ভর্তি আছে ৩৯৫ জন। জেলায় মোট পজিটিভ মৃত্যু ৬৬জন আর উপসর্গ নিয়ে মৃত্যু ৩২১ জন। এপর্যন্ত জেলায় মোট আক্রন্ত ৩ হাজার ২৬২ জন আর মোট সুস্থ ২হাজার ৩৩৪ জন।

এছাড়া হাসপাতালের বাইরে নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে থাকা পজিটিভ রোগী আছে ৮১৮ জন। এদিকে, সাতক্ষীরায় চতুর্থ দফা চলমান লকডাউনের ২৪ তম দিনেও চলছে ঢিলেঢালা ভাবে। লকডাউনের নামে সড়কে জেন লুকোচুরি চলছে। ভারী যানবাহন ছাড়া সবই চলছে স্বাভাবিকভাবে। স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ চলাফেরা করছেন। হাট বাজারও করছেন। তবে বেলা ১১ টার পর সব দোকানপাট বন্ধ থাকলেও চুরি করেই চলছে বেচা কেনা। পুলিশের বাধা ও ব্যারিকেডও মানছে না কেউই। হাট বাজার গুলোতে প্রচুর মানুষের ভিড় দেখা গেছে। যদিও পুলিশ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বন্ধ রয়েছে গণপরিবহন।

তবে, ইজিবাইক, রিকসা, ভ্যান ও মোটর সাইকেল যোগে মানুষ গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। লকডাউনে জরুরী সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। জেলা করোনা কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়ত সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানিয়ে বলেন, জনসচেতনতা কম থাকায় মানুষ লকডাউন লঙ্ঘন করছে। তবে আইনশৃংখলা বাহিনী জেলার ৭ টি উপজেলার ৮ টি থানা এলাকায় জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য পুলিশ বিভিন্ন সড়কে বসিয়েছে চেকপোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *