ঢাকাTuesday , 1 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে অনুদানের চেক বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 September 2020, 21:21

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০১৯-২০ অর্থবছরের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের অনুকুলে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন কর্মকান্ডে দেশের মানুষের ও অবদান রয়েছে। এজন্য সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। গুটি কয়েক মানুষের স্বার্থের জন্য সাধারণ মানুষদের কষ্ট দেওয়া যাবে না। সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে খালের উপর গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা দ্রæত সময়ে উচ্ছেদ করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মন্জুর হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও জিয়াউর বিন সেলিম যাদু ও লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল প্রমুখ। এ সময় জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০১৯-২০ অর্থবছরের সদর উপজেলার ২০টি বেসরকারি স্বেচ্ছাসেবী ক্লাব ও এনজিও সংগঠনের অনুকুলে ২০ হাজার টাকা করে ৪ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। জেলায় মোট ৭০টি বেসরকারি স্বেচ্ছাসেবী ক্লাব ও এনজিও সংগঠনের অনুকুলে ১৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *