নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সদর ইউনিয়নের হাড়িভাঙ্গা ও শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় মৎস্য সেট ও আশাশুনি কোলা-ঘোলা সড়কে ভ্রাম্যমাণ আদালতে আরও ৫ জনকে জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানার আদালতে এ দিন মৎস্য সেটে স্বাস্থ্য বিধি না মেনে না চলায় মহিষকুড় মৎস্য সেটের সভাপতিকে ২ হাজার ও বিক্রেতা হাফিজুলকে ২শ’ টাকা, ইজিবাইক চালক হাফিজুলকে ২শ’ টাকা, তীর্থ পরিবহণের সুপার ভাইজার সুশান্তকে ২শ’ টাকা, ও আশাশুনি গ্রামের রবিউল ইসলামকে ১শ’ টাকা জরিমানা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
