ঢাকাMonday , 17 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে কিশোরী প্রতিবন্ধীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 August 2020, 21:15

নিজস্ব প্রতিনিধি : কিশোরী প্রতিবন্ধীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবায় কিশোরী প্রতিবন্ধীদের বাঁধা এবং প্রতিবন্ধী হিসেবে সামাজিক প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রয়োজনীয় যতœ সম্পর্কে প্রশিক্ষণ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত নারীকণ্ঠ উন্নয়ন সংস্থা কিশোরী প্রোজেক্টের আয়োজনে ও ডিআরআরএ’র সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান। প্রশিক্ষণ পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুস সোবহান ও ডিআরআরএ’র কনসালটেন্ট ইকবাল হোসেন। এ সময় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, নারী কণ্ঠের প্রাইড প্রকল্পের ম্যানেজার মুজিবুর রহমান, কিশোরী প্রকল্পের সুপারভাইজার নজিফা খাতুন উপস্থিত ছিলেন। কালিগঞ্জ, দেবহাটা ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ১০ জন নার্স ও ১০ জন পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *