ঢাকাThursday , 21 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরের বেনাপোল সীমান্তে ২ মাদক ব্যবসায়ী আটক

admin ঢাকা
আপডেট: 21 November 2019, 21:09

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৮৯৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বেনাপোল সীমান্তের ধান্য খোলা মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় এ ফেন্সিডিল উদ্ধার ও ঘিবা সীমান্ত থেকে ৬ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের শহিদের ছেলে আবদুল্লাহ (২৭) ও একই গ্রামের সাইফুলের ছেলে আলামিন (২২)। বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, ঘিবা সীমান্তের বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অপরদিকে, ধান্য খোলা মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধান্য খোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *